মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শনিবার ( ১১ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা, গেছে শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অপর আরেকটি ট্রাকে পিছন থেকে ধাক্কা দিলে। পিছনের ট্রাকের চালকের সহকারি (হেলপার) ট্রাকের নিচে চাপা পরে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার (এস.আই) আলমগীর হোসেন বলেন, বড়দারোগা এলাকায় একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে পিছনের ট্রাকের চালকের সহকারি (হেলপার) নিহত হন। মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
