চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মোহরা মৌলভীবাজার চত্বরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
আজ আজ সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, বিএনপি-জামাত এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে।
বর্তমান সরকারপ্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়ন চিত্ত তুলে ধরার আহ্বান জানানো হয়।
অত্র সমাবেশে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী সভাপত্ত্বিত যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কাউন্সিলর জোবাইদা নার্গিস খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, আনোয়ার মির্জা, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মজিবুল হক, আবুল কালাম, রুবায়েত হোসেন, মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আশেক রসুল খান (বাবু) জাহাঙ্গীর সওদাগর, শহিদ সরওয়ার হিরু, ইলিয়াছ ইলু, এস এম আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
