শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াতের কর্মসূচি মানুষের ওপর হামলা করা: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

গাড়ি চালকদের লাঠি ও লোহার রড রাখার নির্দেশ দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ওরা আগুন দিতে আসলে গাড়িতে রাখা লাঠি ও লোহার রড দিয়ে জবাব দেবেন। আগুন দিতে আসলে তাদের হাত পুড়িয়ে দেবেন।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিএনপি জামায়াতের অবরোধ বিরোধী প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচি ঘোষণা করে গুহায় ঢুকে গেছে। তাদের কর্মসূচি মানুষের ওপর হামলা করা। মানুষ পোড়ানো। গাড়ি ঘোড়া জ্বালিয়ে দেয়া।

আমরা বিরোধী দলে ছিলাম। আমরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতাম। আর বিএনপি নেতারা কর্মসূচি দিয়ে গুহায় ঢুকে গেছে। তিনি বলেন, গত ২৮ অক্টোবর পুলিশের বাজির আওয়াজে তারা সমাবেশ থেকে পালিয়েছে।

তারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে। অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সের ওপর হামলা করেছে। বিএনপি বিচারপতির বাসভবনে হামলা করেছে। এখন বিভিন্ন মহলে বিএনপিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

আমরা সেটা করতে চাই না। আমাদের মেয়েদের কাপড় ধরে টানাটানি করছে। পাকিস্তানীদের মতো। মেয়েদের বলবো, আপনারাও প্রস্তুতি নিয়ে থাকুন। প্রতিহত করবেন।

হাছান মাহমুদ বলেন, সরকারি দল হিসেবে মানুষের শান্তি নিশ্চিত করা দায়িত্ব। এ জন্য সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের সহনশীলতার বাঁধ ভেঙে গেছে। এই দুস্কৃতিকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না।

নির্বাচন যথা সময়ে হবে। সংবিধান অনুযায়ী হবে। এখন বিএনপির অনেক নেতারা তারেক রহমানের ওপর ক্ষুব্ধ। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও অনেকে নির্বাচনে অংশ নিতে বসে আছে। তাই অনুরোধ করবো, সন্ত্রাস পরিহার করে নির্বাচনে আসুন। আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে নেমেছি।

এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ, মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...