শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হরতাল-অবরোধ দিয়ে নিজেদের পায়েই কুড়াল মারছে: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হরতাল-অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, জাতির পায়ে কুড়াল মারছে।

অতীতেও কিছু মানুষ এমন অপকর্মের চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লড়াই-সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দরকার হলে দেশের মানুষ উন্নয়নের জন্য সংগ্রাম করে শেখ হাসিনার সরকারকে এগিয়ে নিয়ে যাবে।

নির্বাচন নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখেছি, ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে।

তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আলু-ডিম নিয়ে কিছু লোক খেলতে চেয়েছিল, খেলা আমরাও খেলব। তবে আমরা খেলব বাজারে আলু-ডিম আমদানি করে।

সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি সকল দেশেই আছে আমাদের দেশেও আছে। প্রতিবেশী দেশ ভারতেও বর্তমানে ৮ ভাগ ও ইংল্যান্ডে ৯ ভাগ মূল্যস্ফীতি আছে। এর মানে এটা না মন্দ দিয়ে ভালোর মূল্যায়ন করা যায় না, তবে সরকার চেষ্টা করছে। সরকারের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষ।

সরকার এক থেকে দেড় কোটি নিম্ন আয়ের মানুষকে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছে। এই ন্যায্যমূল্যে খাবার বিতরণ করায় মূল্যস্ফীতির ছোবলটা নিচের দিকে থাকছে। এটা না হলে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৬ ভাগে উঠে যেত।

সরকার এই মূল্যস্ফীতি আরও কমিয়ে আনবে। আর ২০-২২ দিন পরেই ধানকাটা শুরু হবে। তখন আরও মূল্যস্ফীতি নামা শুরু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. শামস উদ্দিন আহমেদ, সিভিল সার্জন আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...