বুধবার, ১০ জুন ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) ১২টায় উপজেলার ঢাকা -চট্টগ্রাম  মহাসড়কের ছোটকমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাজার এলাকায় মোটরসাইকেলটি  ইউট্রান পার হয়ে চট্টগ্রামমুখী লাইনে যাওয়ার সময়। সামনে একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। এতে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ৩ জন নিহত হোয়ার বিষয়ে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...