শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবরোধে নাশকতা ঠেকাতে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গজারির (শাল গাছ) লাঠি রাখা হবে। সেই সঙ্গে কেউ নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’ বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যা’র প্রতিবাদে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন বলে, কেউ যদি আপনাকে মারতে চায় তার প্রতিহত করতে পারেন; সম্পদ রক্ষার্থে, জীবন-মান রক্ষার্থে। কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন।

সাহস করে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে গাড়ি চালান। সরকার আপনাদের পাশে আছে। আমি যেটা বলেছি, প্রধানমন্ত্রী আমাকে তাই বলে পাঠিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ট্রাকে পণ্য বহন করে নিয়ে আসছেন, পুলিশ বাহিনীর উপর আমাদের ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন, আপনাদের ট্রাকগুলো একসঙ্গে রওনা দেবেন।

যেগুলো পুলিশের স্কট দিয়ে… যেখানে যা প্রয়োজন নিরাপত্তা বাহিনী আপনাদের স্কট দিয়ে নিয়ে আসবে, যেখানে আপনারা যেতে চান।

পরিবহন শ্রমিক মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনাদের পাশে রয়েছে।

আমরা মনে করি এই জঙ্গি-সন্ত্রাসীদের দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা ঘুরে দাঁড়ালেই এরা দেশে এ ধরনের আর কোনও ঘটনা ঘটাতে পারবে না। আমরা চাই একটি শান্তির দেশ সুন্দর পরিবেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের র‌্যাব, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ; সবাই সজাগ থাকবে, যাতে করে পরিবহন জগতে আপনারা কোনও অসুবিধা ফেস না করেন। আমরা সেই ব্যবস্থাটি করছি। নিরাপত্তা জোরদার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...