শনিবার, ১৫ আগস্ট ২০২৬

যথাসময়েই নির্বাচন হবে: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

যথাসময়েই নির্বাচন হবে, এ ছাড়া আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, প্রতিকূল পরিস্থিতি হলেও যথাসময়েই নির্বাচন করতে হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা প্রত্যাশা করব সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচন যথাসময়ে হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে, সকাল সাড়ে ১০টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের কোনো স্থান নেই। নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শর্তছাড়া সংলাপে বসতে আহ্বান জানান।

এর আগে, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সে সময় পিটার হাস সাংবাদিকদের বলেছিলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের কথা রয়েছে।

নির্বাচন সামনে রেখে বেশ কয়েক দিন ধরেই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি যদি শর্ত ছাড়া সংলাপে বসতে রাজি হয়, তবে তারা বিষয়টি বিবেচনা করে দেখবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া তারা কোনো সংলাপে বসবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...