শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপির এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আসল রুপ হলো নৃশংসতা। তারা পুলিশ-সাংবাদিক কাউকেই ছাড় দেয়নি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জেলে, বাকি নেতারা পালিয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তাদের অবরোধ কর্মসূচির নেতৃত্বে দিবে কে?

আজ সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। অন্যান্য দেশে যেভাবে হয়, সেভাবেই হবে। কে আসলো, কে আসলো না সেটি বিবেচ্য নয়। বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশ নেয়া উদ্দেশ্য নয়। নিলে সহিংসতা করতো না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে এমন কিছু দৃশ্যমান অপরাধ করেছে; যেটার কোনো মার্জনা করা যায় না। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে। মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের আসল রুপ নিয়ে লেখার কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ বলেন, বিএনপির এক দফা ভুয়া, এদের আন্দোলনও ভুয়া। কেউ কেউ নাম ধরেই বলেছে বিএনপি নামক দল আমরা করবো না।

আন্দোলনের জন্য বিএনপি যেসব নেতাকর্মীদের টাকা দিয়ে ঢাকায় এনেছে, তারাই এখন বাড়ি ফিরতে ফিরতে বলছে তারেক রহমান ভুয়া, আন্দোলনও ভুয়া।

অবরোধের নামে জাতীয় সম্পদে বিএনপি আঘাত হানতে না পারে, সেজন্য দলীয় কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আপনারা কোনো অবস্থাতেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না। বিরোধী দলের ব্যর্থ কর্মসূচিতে সতর্ক রয়েছে আওয়ামী লীগের কর্মীরা। আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...