রাঙামাটি নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চিচিমনি চাকমা(৩৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৬ই অক্টোবর ) মধ্যরাতে নানিয়ারচর ইসলামপুর এলাকার তেজমোড় নামক স্থানে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।
পরবর্তীতে আহতকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি ৩নং বুড়িঘাট ইউনিয়নের ডাকবাংলাস্থ ২নং ওয়ার্ডের বাসিন্দা লম্বা চাকমার পুত্র চিচিমনি চাকমা।
এ বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান,এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।
