শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নতুনব্রিজে বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের নতুনব্রিজ বাস উল্টে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম মাওলানা সাইফুল্লাহ খালেদ। তিনি পটিয়া পৌরসভার হাজী আব্দুস সাত্তার জামে মসজিদের খতিব।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে শাহ আমানত সেতু (নতুনব্রিজ) এর মাঝপথে বাকলিয়া থানার অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ খালেদ (৪২) এর বাড়ি বাঁশখালী উপজেলার গন্ডামাড়া বড়ঘোনা এলাকা। তাঁর পিতার নাম মাহাবুবুল আলম।

পরিচয় সনাক্তের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম।

একই দুর্ঘটনায় আরও ১১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। আহতরা হলেন— মির হোসাইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো. অভি (১২), আরজু (১৭) ও লাকি আক্তার (৪০)। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. শোয়াইব হোসেন মুন্সি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হলেও শহর কাছে থাকায় তাঁরা যার যার মত করে হাসপাতালে চলে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনায় একজন লোক মারা গেছে এ ঘটনায় আহত ১১ জনকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আবদুর রহিম বলেন, মইজ্যারটেক এলাকা থেকে শহরে প্রবেশের সময় শাহ আমানত সেতুতে একটি মিনিবাস উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে মাওলানা সাইফুল্লাহ খালেদ নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...