সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কোতোয়ালী থানা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি, জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে কোতোয়ালী থানা ছাত্রলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) মিছিলটি চট্টগ্রাম নগরীর লালদিঘী মোড় থেকে শুরু করে নিউ মার্কেটের মোড়ে এসে শেষ হয়।

পথ সমাবেশে বাংলাদেশ কোতোয়ালি থানা ছাত্রলীগ শাখা নেতারা বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদ, দু’লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানো ও আত্মত্যাগের বিনিময়ে এ সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমাদেরকে এ স্বাধীনতা এনে দিয়েছেন। বাঙ্গালী জাতিকে বিশ্ব দরবারে পরিচিতি ও মাথা উঁচু করে দাঁড়াবার যে সাহস যুগিয়েছিলেন তিনিই হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

তিনি ১৯৪৮ সালে সময়ের প্রয়োজনে রাস্ট্রের কল্যাণে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন। যে ছাত্রলীগ ১৯৪৮ সাল থেকে এই পর্যন্ত দেশের জন্য রাজপথে জীবন দিয়ে আসছে। যার আদর্শে গড়া ছাত্রলীগ সে মহান নেতা জাতির পিতা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবর রহমান ও তার পরিবারকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিশ্বাস ঘাতক ছদ্মবেশী রাজাকার খন্দকার মোস্তাক ও মেজর জিয়া নির্মমভাবে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় জিয়ার ছেলে তারেক রহমান ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকার রমনার বটমূলে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলো।

আওয়ামীলীগকে এই দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য স্বাধীনতা বিরোধী, যোদ্ধাপরাধী ও ষড়যন্ত্রকারী বিএনপি-জামাতের মদদে ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী যে সিরিজ বোমা হামলা চালিয়েছিলো,আমরা তাদের আস্ফালন ও বিভীষিকাময় এমন ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায়। ছাত্রলীগ হচ্ছে আওয়ামীলীগের ভ্যানগার্ড, জননেতা শেখ হাসিনার ভ্যানগার্ড। আসন্ন দ্বাদশ নির্বাচনকে বানচাল করার জন্য সুদূর লন্ডনে বসে তারেক জিয়া যে ষড়যন্ত্রের নীলনকশা অঙ্কন করছে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আপনারা জানেন, ছাত্রলীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ছাত্রলীগ। সমৃদ্ধির বাংলাদেশ ও উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে জননেতা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য অতীতের ন্যায় ছাত্রলীগ এবারও হাতে-হাত রেখে সাধীনতার অশুভ শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে, চট্টগ্রাম নগরী তথা কোতোয়ালি থানার প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে কাজ করে যাবে। এ আসনে ২০২৪ এর নির্বাচনে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলকে বিজয়ীর মুকুট পড়িয়ে জননেতা শেখ হাসিনাকে জয় উপহার দিতে সদা প্রস্তুত ও বদ্ধপরিকর।

এদিকে এতে সভপতিত্ব করেন কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ ও সঞ্চালনা করেন কোতোয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

এতে আরও উপস্তিত ছিলেন থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকগন এবং বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....