বুধবার, ২৯ জুলাই ২০২৬

আমরা কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই: বিএআরই মহাপরিচালক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

গাজীপুরে অবস্থিত  বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ( বিএআরই)  মহাপরিচালক ড: দেবাশীষ সরকার বলেন, আমরা কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই। রাইখালী পাহাড়ী কৃষি  গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে  এই অঞ্চলের কৃষকরা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন কৃষি সেক্টরে।

তিনি  শুক্রবার (১৩ অক্টোবর)  সকাল ১১ টায় রাঙামাটির কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত  আনসার ক্যাম্প উদ্বোধন  এবং  বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা/ কলম এবং বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  বিএআরই এর পরিচালক ( সেবা ও সরবরাহ)  ড: ফেরদৌসী ইসলাম, পরিচালক ( পরিকল্পনা ও মূল্যায়ন) ড: দিলোয়ার আহমেদ চৌধুরী এবং  কফি ও কাজুবাদাম গবেষণা সম্প্রসারণ প্রকল্পের বারি অংগের  প্রকল্প সমন্বয়ক ড: আলতাফ হোসেন। এসময় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক আরোও বলেন, পাহাড় অঞ্চলে ফল এবং জুম চাষকে সমৃদ্ধ করার জন্য এই অঞ্চলের উপযোগী বিভিন্ন জাত উদ্ভাবন করে আমাদের গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরে মহাপরিচালক  রাইখালী কৃষি  গবেষণা কেন্দ্রের ২ নং ব্লকে কৃষক  মাঠ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কৃষি গবেষণা কেন্দ্রে “পার্বত্য অঞ্চলে বারি উদ্ভাবিত উন্নত জাতের ফল উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে কাপ্তাই, রাজস্থলী এবং রাঙামাটি সদর উপজেলার ৬০ জন কৃষক অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...