বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মো. তারেক (১৮) নগরীর একটি ক্লিনিকে বৃহস্প্রতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

নিহত তারেক উত্তর ফটিকছড়ির দাঁতমারা বাজারের ব্যবসায়ী আবু তাহেরের একমাত্র পুত্র। সে নারায়ণহাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

জানাযায়, বুধবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে কলেজ যাচ্ছিল সে। ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করে সে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...