মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’: শিশুদের জন্য সেজেছে শিল্পকলা একাডেমি

চট্টগ্রাম নিউজ ডটকম

শিশু-কিশোরদের মানসিক বিকাশের লক্ষ্যে প্রথমবারের মত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে চার দিনের এই আয়োজন শুরু হবে ২৭ সেপ্টেম্বর, চলবে মাসের শেষ দিন ৩০ তারিখ পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত ওই কার্নিভালে সমাজের সব স্তরের শিশুদের বিনামূল্যে প্রবেশাধিকার রাখা হয়েছে।

কার্নিভালের প্রথম দিন, অর্থাৎ বুধবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শিশুদের জন্য সজ্জিত এক্সিবিশন হলগুলো পরিদর্শন করবেন। এছাড়া, অনুষ্ঠানের শেষ দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রী দিপু মনিও উপস্থিত থাকবেন।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কার্নিভালে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের জন্য ডিজিটাল অ্যানিমেটেড চিত্রাঙ্কন প্রদর্শন, গেমিং জোন ও কুইজ প্রতিযোগিতা, গল্প উপস্থাপন, রিডিং জোন, ভিডিও ম্যাপিং এর মাধ্যমে অ্যানিমেটেড জায়ান্ট বই প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

এছাড়া, তাদের জন্য পারফরমেন্স, রণপা, জায়ান্ট গেম, রাইডিং জোন, ইমার্সিভ ডিজিটাল এনভায়রনমেন্টের আয়োজনও করা হয়েছে।

পলক বলেন, এই কার্নিভাল বাংলাদেশের ভবিষ্যতের নাগরিক, মানে শিশু-কিশোরদের জন্য। এখানে শহর-গ্রাম, ধনী-দরিদ্রের কোনো ভেদাভেদ থাকবে না। এখানে কোনো প্রবেশ ফিও থাকবে না। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, যে কেউ এসে কার্নিভালে প্রবেশ করতে পারবে।

পলক বলেন, স্মার্ট চিলড্রেন কার্নিভাল শুধু একটি অনুষ্ঠানই নয়; এটা আমাদের সন্তানদের সীমাহীন সম্ভাবনা এবং কল্পনার জগতকে প্রসারিত করার একটি বড় উদ্যোগ। এ কার্নিভাল তাদের সহজাত প্রতিভা, কৌতূহল এবং তারা যে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে চায়, তার প্রাথমিক আভাস।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে, আমরা অভূতপূর্ব পরিবর্তনের যুগে আমরা প্রবেশ করেছি। প্রযুক্তি শুধু একটি হাতিয়ার নয়, এটি একটি গেম-চেঞ্জার। যা সীমানা অতিক্রম করে এবং আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো সমাধান করার সহায়তা দেয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশকে কেন্দ্র করে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ; এই ৪ টি বিষয়কে সামনে রেখে তাদের শিক্ষা ও বিনোদনের জন্য এই কার্নিভালের আয়োজন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...