চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে এ সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে দাড়ায়, আওয়ামী লীগের নেতা-কর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা’র আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, শামীম আরা বেগম, মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, হুমায়ুন কবির, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম জসিম উদ্দিন, শাহাদাত হোসেন, রিদওয়ান হক টিপু, শফিকুল আলম, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পি, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
পোপাদিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে এক বান্ডেল করে ঢেউ টিন ও প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
