চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার বিকালে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৬ বছর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, এক কিলোমিটার এলাকায় টেম্পোর সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
টেম্পো চালকসহ আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আবু তাহের, মো. সাহেদ, সাঈদ, ইসহাক ও জুনায়েদ।
