বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাহফুজের অন্তর্ধান রহস্যের সমাধান দেখাবে অদৃশ্য

নিজস্ব প্রতিবেদক

একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আনিস আহমেদ। হঠাৎ নিখোঁজ হন তিনি, শুরু হয় শহরজুড়ে হইচই। এদিকে আনিস নিজেকে আবিষ্কার করেন এক পরিত্যক্ত ঘরে, বন্দি অবস্থায়।

আনিসের অন্তর্ধান সূত্র ধরে রহস্যের জাল ঘন হতে থাকে। এমন গল্পের আভাস মিলেছেন ওয়েব সিরিজ ‘অদৃশ্য’তে।

সেখানে ‘আনিস আহমেদ ‘চরিত্রটি করেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে আছেন অপি করিম। মাহফুজ-আপির সেই ওয়েব সিরিজ ‘অদৃশ্য’র ট্রেইলার এসেছে ইউটিউবে।

সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। প্রযোজনা করেছে আলফা-আই। আগামী ৫ অক্টোবর থেকে হইচইয়ে দেখা যাবে ‘অদৃশ্য’।

আট বছর পর চলতি বছরে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরে এই সময়ের জনপ্রিয় মাধ্যম ওটিটিতে নাম লেখাতে দেরি করেননি অভিনেতা মাহফুজ আহমেদ।

মাহফুজের ভাষ্য, “স্ক্রিপ্টটি দারুণ আকর্ষণীয়। ওটিটিতে এটি আমার প্রথম কাজ। তাই দর্শকদের কেমন লাগল, তা জানার অপেক্ষায় আছি।

ওটিটিতে অপির প্রথম কাছ ছিল ‘ঢাকা মেট্রো’। এক সময়ের সহশিল্পী মাহফুজের সঙ্গে নতুন একটি কাজে যুক্ত হতে পেরে ‘আনন্দিত’ বলে জানান অপি।

‘অদৃশ্য’ সিরিজে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...