বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশরেও গণতন্ত্রের কথা বলেছিল আমেরিকা: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

যুক্তরাষ্ট্র যেসব দেশে গণতন্ত্রের কথা বলে হস্তক্ষেপ করেছে, সেসব দেশের পরিণতি স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির ভিসানীতির অন্তরালে কোনো ষড়যন্ত্রের আভাস পাওয়া গেলে বাংলার মানুষ তা বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার রাঙামাটি আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ক্ষমতাসীন দলের নেতা।

‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য আলাদা ভিসা নীতি সম্মানজনক নয়’ মন্তব্য করে তিনি বলেন, কার স্বার্থে এবং কোন যুক্তিতে একটি স্বাধীন দেশকে অপমানিত করলেন তা বোধগম্য নয়।

বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে দায়ীরা এবং তার পরিবারের সদস্যরা ভিসা পাবে না বলে যুক্তরাষ্ট্র গত ২৪ মে যে ঘোষণা ‍দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটি।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন নেতা এর আওতায় আছেন বলেও জানানো হয়েছে।

হানিফ বলেন, আমেরিকা গণতন্ত্রের ছবক দেয়, মানবাধিকারের কথা বলেন। কিন্তু এই ধরনের কথা আমাদের শঙ্কা লাগে।

কারণ তারা ইরাক, সিরিয়া, লিবিয়া ও মিশরেও একই ধরনের কথা বলে সরকার উৎখাত করেছে। সেসব দেশ আজ যুদ্ধবিধ্বস্ত হয়ে পড়েছে। তাই বাংলাদেশেও নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এসব কথা বলে অন্য কোনো ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করব।

বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই দাবি করে তিনি বলেন, তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। জনগণ তাদেরকে প্রত্যাঘাত করেছে।

তারা জানে জনগণের ভোটে তাদের নির্বাচিত হওয়ার সুযোগ নেই। তাই তারা বিদেশি প্রভুর হস্তক্ষেপের মাধ্যমে সরকার পতনের স্বপ্ন দেখছে।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের মনোনয়ন নিয়ে ‘দুচিন্তার কিছু নেই’ বলেও জানান আওয়ামী লীগ নেতা। বলেন, “আমার নিজে নমিনেশন নিয়ে আমি শঙ্কায়।

রাঙামাটিতে দীপংকর তালুকদারের বিকল্প কেউ নেই। এমনকি দীপংকর তালুকদারের বিকল্প নিয়ে প্রধানমন্ত্রীও ভাবেন, এমন কিছু কখনো বলতে শুনিনি। সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারেন।

প্রতিনিধি সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে প্রবেশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউট প্রাঙ্গণে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথি ও দশটি উপজেলার নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...