বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরের ২২ দিনে রেমিটেন্স এল ১০৬ কোটি

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রবাসীদের দেশে আয় পাঠানোর নিম্নমুখী ধারা বজায় রয়েছে চলতি মাসেও; সেপ্টেম্বরের ২২ দিনে রেমিটেন্স এসেছে ১০৫ কোটি ৪৯ লাখ ডলার। গড়ে দৈনিক রেমিটেন্স আসার পরিমাণ প্রায় চার কোটি ৭৮ লাখ ডলার। আগের মাস অগাস্টে এর পরিমাণ ছিল পাঁচ কোটি ১৫ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিটেন্স সংক্রান্ত সবশেষ প্রতিবেদনের তথ্যে দেখা যায়, গড় হিসাব বিবেচনায় গত অগাস্টের তুলনায় রেমিটেন্স কম আসছে।

আগের বছরের সেপ্টেম্বরের চেয়েও প্রবাহ কিছুটা কম। ওই মাসে গড়ে দৈনিক রেমিটেন্স এসেছিল পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

সবশেষ মাসওয়ারী হিসাবে গত অগাস্টে রেমিটেন্স এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ বা ৪৩ কোটি ৭৪ লাখ ডলার কম। এটি একক মাস হিসেবে আগের পাঁচ মাসের চেয়ে কম।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশ কিছুদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে সরকার। এজন্য প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন নিয়ম ও শর্ত শিথিল করা হয়েছে। বাড়ানো হয়েছে ডলারের দরও। গত ৩ সেপ্টেম্বর আরেক দফায় ৫০ পয়সা বাড়িয়ে রেমিটেন্সের দর ঠিক করা হয়েছে ১০৯ টাকা ৫০ পয়সা।

এরপরও প্রবাসীদের আয় বৈধ পথে আসার পরিমাণ বাড়ছে না। ডলার সংকটের মধ্যে রেমিটেন্স আসাতেও ভাটার কারণে চাপ তৈরি হয়েছে রিজার্ভে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...