বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

চট্টগ্রাম নিউজ ডটকম

কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত দেশের মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ২৭০ কোটি টাকা।

শনিবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোভিড মহামারীর সময় হওয়া মাধ্যমিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়া, শিক্ষা পদ্ধতির মানোন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের আবার স্কুলে ফিরিয়ে আনতে এ অর্থ ব্যয় করা হবে।

‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (এলএআইএসই) প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (আইডিএ) তহবিল থেকে অনুমোদন দেওয়া এই ঋণ ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান কার্যালয়ের প্রধান প্রতিনিধি আবদোলায়ে সেক বলেন, “উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ নিম্ন মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা আনার ক্ষেত্রে বিগত বছরগুলোতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

কিন্তু কোভিড মহামারীর সময় স্কুল বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দরিদ্র পরিবারের মেয়েশিশুদের বিরাট অংশ স্কুল ছেড়েই দিয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশের শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে এই সহযোগিতা দিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...