চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় দীর্ঘদিন সংস্কার না হওয়া ছমদ আলী তালুকদার বাড়ী রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার ৮ নং ওয়ার্ডে ছমদ আলী তালুকদার বাড়ীর রাস্তা দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম এর নির্দেশে উদ্বোধন করেন পৌর কাউন্সিলর মোহাম্মদ পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী।
এ সময় স্থানীয় এলাকাবাসী’রা পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর’কে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আমাদের এতদিনের দুর্ভোগকে লাঘব করেছেন। আমরা অনেক কষ্ট পেয়েছি এই রাস্তার জন্য।
এ সময় মেয়র জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ স্লোগানে পৌরসভাকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছি। বিভিন্ন রাস্তাঘাট সৌন্দর্য বর্ধনসহ ব্যাপক কর্মযজ্ঞ চলছে বোয়ালখালী পৌরসভায়। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পৌরএলাকার সব সড়ক সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাগব করা হবে।
