বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নিজ্জার হত্যায় ফের ভারতের জড়িত থাকার কথা বললেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে আবারও ভারতের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেছেন, ভারতীয় এজেন্টরা নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকেত পারেন, একথা বিশ্বাস করার কারণ রয়েছে।

এর আগে গত মঙ্গলবার ট্রুডো ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন। ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করে। তারপর কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর মধ্যেই নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক ব্রিফিংয়ে ট্রুডো অভিযোগের পুনরাবৃত্তি করলেন।

তিনি বলেন, আমি গত সোমবার যা বলেছি, ভারত সরকারের এজেন্টরা কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে-একথা বিশ্বাস করার পেছনে বিশ্বাসযোগ্য কিছু কারণ আছে।

আইনের শাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম-শৃঙ্খলা ভিত্তিক যে নীতিমালায় আমরা বিশ্বাস করি, আমাদের দেশ এর মাধ্যমে তার পক্ষেই দাঁড়িয়েছে, বলেন ট্রুডো।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হন হরদীপ সিং নিজ্জার। ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ করার পর দুই দেশই পাল্টপাল্টি কূটনীতিক বহিষ্কারের পাশাপাশি আরও নানা পদক্ষেপ নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...