বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নিউইয়র্কে স্কুল শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে হাইস্কুল শিক্ষার্থীদের বাদকদলকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে দুইজন নিহত ও বহু আহত হয়েছেন। আহতদের কয়েকজনের আঘাত গুরুতর।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড মাজ্জোনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, লং আইল্যান্ডের ফার্মিংটন হাইস্কুলের বাসটি বৃহস্পতিবার দুপুরে ৪৪ জন যাত্রী নিয়ে পেনসিলভানিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। তাতে দুজন প্রাপ্তবয়স্ক নারীর মৃত্যু হয়। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল বলেছেন, গাড়ির সামনের চাকায় সমস্যা দেখা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর সামান্য আঘাত পাওয়া বহু শিক্ষার্থীকে ঘটনাস্থলের আশপাশে হাঁটতে দেখা যায়। তাদের অনেকের দেহের বিভিন্ন অংশে ছোটখাটো জখমের চিহ্ন ছিল। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর বলে গভর্নর জানিয়েছেন।

নিহতদের মধ্যে একজনকে বিয়েত্রিচ ফেরারি (৭৭) বলে শনাক্ত করা হয়েছে।

অন্যজন জিনা প্যালিটিয়ারে (৪৩), তিনি স্কুলটির ব্যান্ড দলের তিন উপদেষ্টার একজন ছিলেন। তারা দুজনেই লং আইল্যান্ডের ম্যাসাপিকুয়া শহরের বাসিন্দা ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, নিউইয়র্ক শহর থেকে ১২০ কিলোমিটার উত্তর পশ্চিমে নিউ জার্সি অঙ্গরাজ্যের সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...