বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চীনের নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী ‘ক্রয় সংক্রান্ত‘ দুর্নীতির তদন্তের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

‘সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত’ দুর্নীতির অভিযোগে চীনের সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুর বিরুদ্ধে তদন্ত চলছে বলে তথ্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুগত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যারা রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ রয়েছেন, তাদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে লি-র নাম।

দুর্নীতির জন্য তার বিরুদ্ধে তদন্ত চলার কথা এর আগে জানা গিয়েছিল। এবার জানা গেল, তার বিরুদ্ধে ‘সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত’ দুর্নীতির তদন্ত চলছে। এই তদন্তে বিষয়ে তথ্য জানেন, এমন ১০ জন ব্যক্তি রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।

চীনের শৃঙ্খলা যাচাই বিষয়ে কেন্দ্রীয় কমিশনের তদন্তের মুখে থাকা অনেক কর্মকর্তারই খোঁজ মেলে না শুরুতে। এই কমিশন চীনের কমিউনিস্ট পার্টির একটি ‘নজরদারি অঙ্গ’। কোনো কর্মকর্তা দলীয় প্রবিধান বা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করছেন বলে সন্দেহ হলে কমিশন তদন্ত করে।

নজরদারি প্রতিষ্ঠানটি দুর্নীতি থেকে শুরু করে রাজনৈতিক অবিশ্বস্ততা, বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে থাকে।

৬৫ বছর বয়সী লিকে সবশেষ বেইজিংয়ে দেখা গিয়েছিল গত ২৯ অগাস্ট। ওই দিন তিনি আফ্রিকার দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা ফোরামে সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। একই মাসের শুরুর দিকে তিনি রাশিয়া ও বেলারুশ সফরে যান। সফর থেকে ফেরার কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

গত ৭ সেপ্টেম্বর একটি বার্ষিক প্রতিরক্ষা বৈঠকে যোগ দিতে ভিয়েতনাম যাওয়ার কথা ছিল লির। কিন্তু ৩ সেপ্টেম্বর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ওই সফর বাতিল করে।

লির আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিং গ্যাং, সাবেক শিল্পমন্ত্রী শাও ইয়াচুন, ক্ষেপণাস্ত্র বহরের সাবেক প্রধান লি ইউছাও এবং এই বাহিনীর সাবেক রাজনৈতিক জু ঝংবো প্রায় একইরকম পরিণতির স্বীকার হন।

পদে থাকাকালেই এক পর্যায়ে রহসজনকভাবে ‘নিখোঁজ’ হয়ে যান তারা। তাদের কাউকে কাউকে কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...