বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানায় এল প্রথম জলহস্তী

নিজস্ব প্রতিবেদক

অদল-বদল’ প্রক্রিয়ার অংশ হিসেবে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে তার বিনিময়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে এক জোড়া জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা।

এর আংশ হিসেবে প্রথম দফায় একটি পুরুষ জলহস্তী বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে পৌঁছেছে বলে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুই বছর বয়েসী এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার ১২ বছর বয়েসী একটি পুরুষ জলহস্তী আনা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে আরেকটি জলহস্তী আনা হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী আনার বিষয়ে ২০২১ সালের শেষ দিকে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের সভাপতি ও তৎকালীন জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান। কিন্তু উত্তর পাওয়া যায়নি।

নানাভাবে কথা চালাচালির মধ্যে গত বছরের ২২ অগাস্ট মাসে তিনি দুই জোড়া জলহস্তী চেয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আবারও চিঠি দেন।

সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়, রংপুর চিড়িয়াখানার জন্য এক জোড়া বাঘ এবং ঢাকা জাতীয় চিড়িয়াখানার জন্য এক জোড়া সাম্বার হরিণ ও ইন্দোনেশিয়ার এক জোড়া আয়াম সিয়ামি মোরগ দিতে চট্টগ্রাম চিড়িয়াখানা রাজি আছে কি না।

পাশাপাশি শর্ত দেওয়া হয়, রংপুর চিড়িয়াখানায় বাঘ পাঠানো এবং জাতীয় চিড়িয়াখানা থেকে জলহস্তী চট্টগ্রামে নেওয়ার যাবতীয় ব্যয়ভার চট্টগ্রাম চিড়িয়াখানাকে বহন করতে হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ রংপুরে বাঘ পাঠানো এবং ঢাকা থেকে জলহস্তী আনার ব্যয়ভার বহন করার শর্তটি মেনে নিলেও তাদের চাওয়া অন্য প্রাণীগুলো চট্টগ্রামে পর্যাপ্ত না থাকায় সেগুলোর প্রজনন সাপেক্ষে পরে দেওয়ার আশ্বাস দিয়ে গত ১২ জানুয়ারি চিঠি পাঠায়।

এরপর গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী দেওয়ার সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়। সাত মাস পর প্রথম জলহস্তীটি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা।

ডেপুটি কিউরেটর শুভ বলেন, জলহস্তী আনার অনুমতি পেয়েই আমরা সেগুলোর বাসস্থানসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ শুরু করেছিলাম। সেগুলো সম্পন্ন করা হয়েছে। আশা করছি জলহস্তীগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় খাপ খাইয়ে নিতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...