জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এই ভোজসভার আয়োজন করেন বাইডেন।
প্রধানমন্ত্রীর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ভোজসভায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
