শনিবার, ২৭ জুন ২০২৬

বঙ্গবন্ধু টানেলে ট্রায়াল রান শনিবার থেকে

নিজস্ব প্রতিবেদক

উদ্বোধন করার এক মাসের কিছু বেশি সময় আগে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে পরীক্ষামূলক যান চলাচল শুরু হচ্ছে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া টানেল পরিদর্শনে গেলে প্রকল্প পরিচালক হারুন অর রশিদ বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন। আগামী ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত ট্রায়াল রান করব।

তোফাজ্জল বলেন, ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন করবেন, জনসভায় বক্তব্য দেবেন সেদিন। উদ্বোধন সারাদেশে আনন্দ উৎসবের সঙ্গে করতে চাই। টানেলটি উদ্বোধনের পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য বলেন, কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সরকারের সিগনেচার প্রজেক্ট। বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের কর্ম নৈপুন্য ও বিশাল সাফল্য এ স্থাপত্য।

টানেল শুধু নদীর দুই প্রান্তকে যুক্ত করবে না আল্টিমেটলি এটা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। নদীর তলদেশে ১৮ মিটার থেকে ৩১ মিটার নিচ দিয়ে এ টানেল গেছে। কক্সবাজারের সাথে যোগাযোগও সহজ হবে। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেলে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে পার হবে গাড়ি।

জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টানেলে যথেষ্ট প্রস্তুতি আছে জানিয়ে প্রকল্প পরিচালক হারুন অর রশিদ বলেন, টানেলে ২টি ফ্লাড গেইট আছে। সেগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি প্রাকৃতিক দুর্যোগেও আমরা দেখেছি, কোনো সমস্যা হয়নি।

ভূমিকম্পের জন্য টানেল সব থেকে নিরাপদ। কারণ মাটির ২০ মিটার নিচে ভূমিকম্পের কম্পন্ন অনুভূত হয় না। এই টানেল গেছে ৩১ মিটার তলদেশ দিয়ে। কর্ণফুলীর দুই তীরকে যুক্ত করা এই টানেল নির্মাণে মোট ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।

এরমধ্যে বাংলাদেশ সরকার ৪ হাজার ৬১৯ কোটি ৭১ লাখ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা ৬ হাজার ৭০ কোটি টাকা।

মূল টানেল নির্মাণ কাজের শতভাগ খরচ বহন করছে চীন সরকার। মূল টানেল ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ। যার মধ্যে টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে মোট ৫ দশমিক ৩৫ কিলোমিটার অ্যাপ্রোচ রোড আছে।

নদীর তলদেশ থেকে টানেলের সর্বোচ্চ গভীরতা ৩১ মিটার। টানেলে আছে বিপরীতমুখী দুটি টিউব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...