বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মূল্যস্ফীতি কমে আসবে বলে পূর্বাভাস এডিবির

চট্টগ্রাম নিউজ ডটকম

নিত্যপণ্যের বাড়তি দরে স্বল্প আয়ের মানুষের জীবন কঠিন হয়ে উঠার মধ্যে স্বস্তির আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। চলতি অর্থবছরের শেষে মূল্যস্ফীতি কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে তারা।

আজ বুধবার সংস্থাটির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক শীর্ষক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হযেছে, চলতি অর্থবছর শেষে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে যা এখন ১০ ছুঁই ছুঁই।

জ্বালানি তেলে বাদে বিশ্ববাজারে অন্যান্য পণ্যের দামে কিছুটা পতন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন আর্থিক নীতির কারণে এই ফলাফল পাওয়া যেতে পারে বলে মনে করছে সংস্থাটি।

এডিবির অনুমান সঠিক হলেও সরকার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তার চেয়ে বেশি মূল্যস্ফীতিই থাকবে অর্থবছর শেষে। চলতি অর্থবছরে সরকার ৬ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য ঠিক করেছে।

এবার বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবৃদ্ধির এই হারও সরকারের লক্ষ্যের চেয়ে কম। কারণ চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরেছেন অর্থমন্ত্রী।

এডিবি মনে করে, আমদানি রপ্তানির কিছুটা উন্নতিতে ইউরোপেরর অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে বাংলাদেশের রপ্তানির উন্নতি হতে পারে।

এক বিজ্ঞপ্তিতে এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিন্টিং বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সরকার অর্থনৈতিক সংস্কারে তুলনামূলক ভালো করছে।

বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অবকাঠামোগত উন্নয়ন এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণে সংস্কারের অগ্রগতি হচ্ছে বলেও মনে করেন তিনি।

এডিবি কর্মকর্তা বলেন, কাঠামোগত সংস্কারের মধ্যে জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যন্তরীণ সম্পদের সংহতি বৃদ্ধি করা, সরবরাহের উন্নতি ঘটানো ও আর্থিক খাতকে আরও দৃঢ় করার বিষয় ছিল।

বেসরকারি খাতের উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ ও মধ্য মেয়াদে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির জন্য এসব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...