বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইউক্রেইনে রাশিয়ার হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের তিনটি শিল্প গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই গুদামগুলোতে হামলা হলে আগুন ধরে যায়, পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ বাহিনীর গোলাবর্ষণে এক পুলিশ সদস্য নিহত এবং এক ট্রলিবাসের বেসামরিক দুই যাত্রী আহত হন বলে জানান নগরীর সামরিক প্রশাসনের প্রধান।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লেমানকো বলেন, ভোরে খেরসনে রাশিয়ার কামানের গোলায় একজন ৪৯ বছর বয়সী পুলিশ সার্জেন্ট নিহত হন।

দেশটির জরুরি পরিষেবা বিভাগ লভিভে হামলার যেসব ছবি প্রকাশ করেছে, সেগুলোতে জ্বলন্ত গুদামগুলোর উপর রাতের আকাশ আলো করে রাখা বিশাল অগ্নিশিখা দেখা গেছে।

লভিভের মেয়র আন্দ্রি সদোভাই জানান, ওই গুদামগুলোতে কাজ করতেন এমন এক ব্যক্তির মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে।

গুদামগুলোতে জানালা, গৃহস্থালির কাজ ব্যবহৃত রাসায়নিক ও মানবিক ত্রাণ সহায়তা রাখা ছিল বলে দাবি করেছেন তিনি।

আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজেটস্কি টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “আমি জোর দিয়ে বলতে চাই এগুলো সাধারণ শিল্প গুদাম। এগুলোতে সামরিক কোনো কিছু সংরক্ষণ করা হয়নি।

তিনি জানান, হামলায় রুশ বাহিনী ১৮টি ড্রোন ব্যবহার করে, যার মধ্যে ১৫টি গুলি করে নামানো হয়, লভিভে সরাসরি হানা দিয়েছিল সাতটি ড্রোন।

ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, রাতে ইউক্রেইনে হামলা চালাতে রাশিয়ার মোট ৩০টি ড্রোন পাঠিয়েছিল আর একটি ইসকান্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। ড্রোনগুলোর মধ্যে ২৭টিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে তারা।

ইউক্রেইনীয় কর্তৃপক্ষের এসব ভাষ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে মস্কোর দিকে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বার্তা সংস্থা রয়টার্সও স্বতন্ত্রভাবে এসব ভাষ্য যাচাই করে দেখতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া দেশটিতে ঘন ঘন আকাশ হামলা চালিয়ে যাচ্ছে। তবে তারা বেসামরিক কোনো লক্ষ্যে হামলা চালানো কথা অস্বীকার করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...