বুধবার, ১৯ আগস্ট ২০২৬

এইচএসসি পাস করে ‘ওটি ইনচার্জ’

নিউজ ডেস্ক

কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের অপারেশন ইনচার্জের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস জেনে ক্লিনিকটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অস্ত্রোপচার চলার সময় সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালায় সেখানে।

কর্মকর্তারা ওটি ইনচার্জের কাছে জানতে চান, তিনি কোন প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ডিপ্লোমা করেছেন। তিনি জবাবে বলেন, এইচএসসি পাশ করার পর অন্য কোনো বিষয়ে পড়াশোনা করেননি। চোখের দেখা অভিজ্ঞতা থেকেই অপারেশন থিয়েটারের ইনচার্জ হয়েছেন।

নগরীর মনোহপুর এলাকার কুমিল্লা আদর্শ হাসপাতালে এ ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মেহেদী হাসান ও আবদুল কাইয়ুম।

আছাদুল ইসলাম বলেন, আদর্শ হাসপাতালের অপারেশন থিয়েটারে অযোগ্য ব্যক্তি দিয়ে দায়িত্ব পালন করাচ্ছিলেন। সেখানে এক্স-রে কক্ষে রশ্মি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। এক্স-রে বৈদ্যুতিক লাইন খোলা অবস্থায় পড়েছিল। ল্যাবও অনেক ছোট। তাই এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতালের সিটি স্ক্যানের অনুমতি ছিল না জানিয়ে সেই সেন্টারটি ও এক্স-রে কক্ষ সিলগালা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আদর্শ হাসপাতালের ওটি ইনচার্জের কোনো সনদ নেই। তাকে আমরা দায়িত্ব থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছি।

এ ব্যাপারে চেষ্টা করেও কুমিল্লা আদর্শ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত টাকা রাখার অভিযোগে জেলা সদর হাসপাতালের পাশের ক্লাসিক কনসালটেশন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

ক্লাসিক কনসালটেশন দীর্ঘদিন ধরেই মূল্য তালিকায় প্রদর্শিত দামের চেয়ে বেশি দাম রেখে তা থেকে ছাড় দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। এতে ভোক্তা প্রতারিত হত বলেও জানান আছাদুল।

হাসপাতালের ফার্মেসিতেও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার পর জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...