বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নির্বাচনী কর্মকর্তাদের আচরণ পক্ষপাতমূলক হলে ব্যবস্থা: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা বা ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আচরণ পক্ষপাতমূলক হলে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি ‘পদক্ষেপ নেবে’।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সম্প্রতি জামালপুরের ডিসিকে প্রত্যাহারের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ করার পর সেই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে সরকার।

একই সঙ্গে সকল জেলা প্রশাসককে সতর্ক করার জন্য বলা হয়েছে। নির্বাচন, জনগণের। ইসি ও সরকারের আস্থার স্বার্থে এটা করা হয়েছে।

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। তার আগে নভেম্বরে ঘোষণা করা হবে তফসিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটের পরিবেশ আমরা পর্যবেক্ষণ করতে থাকব। আমরা কোনোভাবে চাইব না কোনো জেলা প্রশাসকের আচরণে পক্ষপাত প্রতিফলিত হোক। কারো আচরণ যদি পক্ষপাতমূলক হয়, তাহলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।

তফসিলের আগে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়ার বিষয়ে সিইসি বলেন, তফসিল ঘোষণার আগে চিঠি দিতে কোথাও বাধা নেই। কমিশনের এখতিয়ার রয়েছে। তফসিল ঘোষণার পরে সুনির্দিষ্ট বিষয় রয়েছে।

তফসিলের আগেও যদি এমন কিছু ঘটে, যেটা নির্বাচনের আস্থা, সরকার ও ইসির আস্থা, যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের আচরণে যদি বিতর্ক উত্থাপিত হয়, তাহলে ইসি অবশ্যই সরকারের নজরে আনতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...