বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিএনপি জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাস ছাড়া কিছু করতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি দেশে জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাস ছাড়া কোনো কিছু করতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, বিএনপি নির্বাচন এলে কীভাবে অগ্নিসন্ত্রাস করবে, কীভাবে দেশকে অচল করবে, কীভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, সেসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এ দেশের মানুষ এসব ভালো করেই বুঝে গিয়েছে।

রোববার দুপুরের পরে ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দেশের মানুষ বিএনপির অন্ধকার সময়ে আর ফিরে যেতে চায় না মন্তব্য করে তিনি বলেন, মানুষ আলোকিত বাংলাদেশ চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় চায়। মানুষ ভালো করেই জানে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নৌকার বিকল্প নেই। দেশের জনগণই আওয়ামী লীগের মূল শক্তি বলে এ সময় দাবি করেন মন্ত্রী।

স্থানীয় সংসদ সদস্য আবদুল্লা আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন।

ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এর আগে মন্ত্রী চরফ্যাশন কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদে স্থানীয় সংসদ সদস্যের বাবা সাবেক সংসদ সদস্য মরহুম মিয়া মো. নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি উপজেলা সদরের বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা ঘুরে দেখেন।

স্থানীয় সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...