বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আ’লীগ যতবারই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: নোমান

নিউজ ডেস্ক

“সেবা ও উন্নতি দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনী স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর মাঠে ফিতা কেটে, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে তিন দিনব্যাপী জাতীয় স্থায়ী সরকার উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিক ভাবে মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূলে রয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

সরকার মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন ভাতার কার্ড, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা, স্কুল-কলেজের নির্মাণরাসহ তাদের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের আরো পরিবর্তন হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামাত চক্র ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে।

আর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জননেত্রী শেখ হাসিনার আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস- চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার কমান্ডার, রেজাউল করিম বাবুল, নুরল আবছার হিরা, শেখ শহীদুল আলম, শফিউল আলম শফি, থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, মোঃ মোকারম হোসেন, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শামসুল আলম, শফিউল আজম শেফু, তারেকুর রহমান তারেক, তপন কান্তি দে, গৌতম চৌধুরী, সুদীপ্ত দেওয়ান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...