বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভারত-কানাডা সম্পর্কে উত্তাপ, বাণিজ্য মিশন পেছাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

কানাডা সরকার ভারতের সঙ্গে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ‘বাণিজ্য মিশন’ পেছানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার কোনও কারণ উল্লেখ না করেই কানাডার বাণিজ্যমন্ত্রী ম্যারি নাগের মুখপাত্র এক ঘোষণায় বলেন, ভারতে আসন্ন বাণিজ্য আলোচনা পিছিয়ে দিচ্ছি আমরা।

এনডিটিভি জানায়, গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এড়িয়ে গেছেন। পাঁচ দিনের সম্মেলনের ফাঁকে ট্রুডোর সঙ্গে শুধু অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন মোদী। বিষয়টি কানাডার প্রতি ভারতের অবজ্ঞা বলেই মনে করেছেন অনেকে।

জি-২০ সম্মেলনের পরই দুই দেশের প্রতিনিধিদলের বাণিজ্য চুক্তি নিয়ে আসন্ন আলোচনা পেছানোর ঘটনায় দুই দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে।

ট্রুডোর সরকার আলোচনা পেছানোর কারণ না জানালেও বিশ্লেষকদের ধারণা, কানাডায় খালিস্তানপন্থিদের কার্যক্রম নিয়ে দেশটিকে কড়া বার্তা দিয়েছে ভারত। ভারতের পাঞ্জাবের পর কানাডাতেই জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে শিখ।

তারা পৃথক খালিস্তান রাষ্ট্রের দাবিতে শিখদের শুরু করা আন্দোলনে অনুপ্রাণিত। কানাডায় এই খালিস্তানিরা সক্রিয় হয়ে উঠছে। কানাডার ভারতীয় দূতাবাসকে নিশানা করা হচ্ছে। সেখানে খালিস্তানিদের বেশ কয়েকটি বিক্ষোভের ঘটনায় বিরক্ত হয়েছে ভারত।

কয়েক দিন আগেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছিলেন, ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কানাডা যেভাবে খালিস্তানিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এর প্রভাব পড়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে।

২০১০ সাল থেকেই ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ২০২২ আনুষ্ঠানিকভাবে এ আলোচনা আবার শুরু হয়। মাত্র চার মাস আগেই চলতি বছরের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে একটি চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিল দু’দেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...