শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পঁচাত্তরের পর স্বাধীনতার চেতনা হারাতে বসেছিল: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পঁচাত্তরের ১৫ আগস্টের পর এ দেশে স্বাধীনতার চেতনা হারাতে বসেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শিল্পী শাহাবুদ্দিনের একক চিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পী শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযোদ্ধার তুলির আঁচড়ে উঠে আসে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।

মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আত্মত্যাগ, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং আমরা বিজয় অর্জন করি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার তুলির আঁচড়েই যেন কথা বলে।

অনেক গল্প, অনেক কথা বলার থেকেও তুলির আঁচড়েই যে ফুটে ওঠা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। যেই ইতিহাস পঁচাত্তরের ১৫ আগস্টের পর আমাদের সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল।

আমাদের বিজয়ের বার্তা ধ্বংস করে দেওয়া হয়েছিল। মূলত পরাজিত শক্তিরাই যেন বসে আছে, দেশ চালাচ্ছে। যার জন্য আমাদের সেই স্বাধীনতার কথা, কবিতা, গান যেভাবে মানুষের মাঝে একটা চেতনার সৃষ্টি করতো, সেটাই হারাতে বসেছিল।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে শিল্পীর তুলির আঁচড় অনেক শক্তিশালী। শাহাবুদ্দিন আমার ছোটো ভাইয়ের মতো। আমি মনে করি সে সবার মধ্যে অন্যতম, শ্রেষ্ঠ।

কারণ সে হৃদয়ে ধারণ করে, সে যে মুক্তিযোদ্ধা ছিল, এখনও সে মুক্তিযোদ্ধাই। সেই চিন্তা-চেতনা নিয়েই তার শিল্পকর্ম। যেটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...