বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বন্যায় বিধস্ত ঘর মেরামতে সহযোগিতা করল দূর্বার তারুণ্য

ডেস্ক নিউজ

চট্টগ্রাম সাতকানিয়ায় এ বছর বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্তের শিকার হয় লাখ লাখ পরিবার। বন্যার শুরু থেকেই বাংলাদেশের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছিল সেখানে। বন্যার পানি যখন চারিদিকে, তখন শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। এরপর পানি নেমে গেলে দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ সাতকানিয়া পরিদর্শন করে ভিডিও বার্তায় ঘর-বাড়ি মেরামতে সহযোগিতা করবেন জানান।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় ২৭ টি পরিবারের হাতে ঘর-বাড়ি মেরামতের জন্য নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ সম্পর্কে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমাদের ভিডিও দেখে চট্টগ্রাম মহানগরের আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাই আমার থেকে সাতকানিয়ার অবস্থা জানতে চান। তিনি তখন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সব শুনে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি সাতকানিয়া ছুটে যাও। আমি যতদূর পারি করব। সাতকানিয়ায় এসে তার সহযোগিতাটুকু পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দেরীতে হলেও আমরা যে নিজেদের কথা রাখতে পেরেছি এটাই আমাদের শান্তি।

তিনি আরও বলেন, সাতকানিয়ায় আমাদের স্বেচ্ছাসেবকদের সংখ্যাটাও কম নয়। তাদের পরিবারও এই বিপদে আক্রান্ত। আমাদের সামর্থ্য নেই সকলকে সহযোগিতা করার। তবে চেষ্টা করেছি মধ্যবিত্ত পরিবারদের সাহায্য করার। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় তা খুবই নগন্য। কিন্তু যদি সবাই আমরা এগিয়ে আসি, তাহলেই এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশন অন্যান্য সামাজিক কাজের আইডিয়া ও তা বাস্তবায়ন করে ইতিমধ্যেই বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড অর্জন করেছে।

এছাড়াও করোনাকালীন সময়ে কাজের জন্য “কোভিড-১৯ যোদ্ধা” সম্মাননায় ভূষিত হন তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...