বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় রাস্তা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দক।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় রাস্তা সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সড়কটি বাচা মিয়ার দোকান থেকে গোলদার পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে গেছে।

ছোট-বড় অসংখ্য খানাখন্দক। সামান্য বৃষ্টিতেই জমছে পানি। এর ওপর দিয়ে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত দুই বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে।

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রায় ২০ হাজার জনসাধারণের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডে রয়েছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা ও কয়েকটি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপজেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম সড়কটি। দীর্ঘদিন থেকে সড়কটি সংস্থার না করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দকে পরিণত হয়েছে।

অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছর ধরে কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তারা।

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে।

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ পারভেজ চট্টগ্রাম নিউজকে বলেন, সড়কটি নদীর পাড় এলাকায় হওয়ায় মেরামত করলে নদীর জোয়ার ও বৃষ্টির কারণে ভেঙ্গে যায়।

গোলদার পাড়ার ৮৭ লক্ষ টাকার কাজ হয়ে গেছে। এখন বাচার দোকান থেকে ছমদ আলী তালুকদার বাড়ী (চল্লারো বাড়ী)’র কর্ণার পর্যন্ত টেন্ডার হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কাজ শুরু হবে।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জহুর চট্টগ্রাম নিউজকে বলেন, বাচা মিয়ার দোকান থেকে গোলদার পাড়া পর্যন্ত সড়কটির ৮৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।

বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...