বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে আগামীকাল ৪ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ

রাঙ্গামাটি প্রতিনিধি

অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিলপূর্বক পুনরায় গ্রেপ্তার করে যাবজ্জীবন সাজা বহাল ও প্রধান শিক্ষক পদ থেকে স্থায়ী বহিষ্কারসহ পুনঃ যোগদানে সহায়তাকারীদের বিচারের দাবিতে আগামীকাল বুধবার (৩০ আগস্ট) রাঙ্গামাটিতে ৪ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

এ লক্ষ্যে আগামীকাল সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় কুতুকছড়িতে প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

রিপন আলো চাকমা বলেন, সরকার, প্রশাসন, বিচার বিভাগ যদি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার করতো তাহলে আমাদের অবরোধ কর্মসূচি দিতে হতো না। একজন ছাত্রী যদি নিজের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে তার নিরাপত্তা কোথায় থাকবে। এসময় কর্মসূচি সফল করতে প্রশাসনসহ জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

যে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল বন্ধ থাকবে : রাঙ্গামাটি- কাউখালী সড়ক, রাঙ্গামাটি- মহালছড়ি সড়ক, বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক, লংগদু- দীঘিনালা সড়ক, রাঙ্গামাটি- বাঘাইছড়ি- জুরাছড়ি- বরকল- বিলাইছড়ি- নানিয়ারচর নৌপথ ও সড়ক পথের সকল প্রকার বাস, ট্রাক, সিএনজি, লঞ্চ, ইঞ্জিনচালিত বোট বন্ধ থাকবে। এতে বোট মালিক সমিতি, চালক সমিতিসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...