শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়া ও লোহাগাড়ায় ৪ হাজার বন্যার্ত পরিবারকে ত্রাণ দিলো স্বেচ্ছাসেবক লীগ

ডেস্ক নিউজ

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় বন্যা কবলিত ৪ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বন্যা কবলিত দূর্গম এলাকায় এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ফারুখ আমজাদ খান, পাঠ ও বস্ত্র বিষয়ক আশীষ কুমার সিংহ, কার্য্য নির্বাহী সদস্য বোখারী আজম, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব সিআইপি, বড়হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিজয় বড়ুয়া ও লোহাগাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন নিরু।

এসময় বক্তারা বলেন, ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের প্রভাবে জলাবদ্ধ এলাকাগুলোতে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের উচিত এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সকলকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহ সভাপতি নাজুমল হুদা শিপন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এম এ হাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব সানদালীব, সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, উত্তর সাতকানিয়া সভাপতি এরফানুল র হমান সুমন, সাধারণ সম্পাদক আবু সালেহ শাম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, লোহাগাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু, দপ্তর সম্পাদক উজ্জল ধর, অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ টিপু, হারুন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হুমায়ুন করবী, আজাদ খান অভি, সেলিম হোসেন, আবছার তালুকদার,অব্দুল মালেক খান, সোহেল মোহাম্মদ মনজুরসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...