বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটি

শঙ্কা কাটলেও কাটেনি দুর্ভোগ

রাঙ্গামাটি প্রতিনিধি

শঙ্কা কিছুটা কেটে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্ভোগ কাটেনি। পানি কমতে শুরু করলেও রাঙ্গামাটি দশ উপজেলার মধ্যে বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী উপজেলার নিম্নাঞ্চলে বসবাস করা সাধারণ মানুষরা বেশির ভাগই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় পানি কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিধ্বস্ত ও ক্ষতচিহ্ন ভেসে উঠছে। ফসলি জমিতে নেই কোন ফসলের চিহ্ন। বন্যায় ডুবে যাওয়া ওইসব সাধারণ মানুষদের বিধ্বস্ত ঘরবাড়ি ভেসে উঠছে।

জানা গেছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার কাপ্তাই হ্রদ ঘেঁষা নিম্নাঞ্চলগুলো হ্রদের পানিতে তলিয়ে যায়। যে কারণে ওইসব এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে বিপাকে পড়ে। এতে রাস্তাঘাট. ঘরবাড়ি, ফসল ও মাছের খামারীদের ব্যাপক ক্ষতি হয়। কাজ-কর্ম বন্ধ হয়ে যাওয়ায় ঘরবন্দি শ্রমজীবী মানুষেরা চরম বিপাকে পড়ে। বন্যায় কারণে ডিপ টিউবয়েলগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

এদিকে কয়েকদিনের অতিবৃষ্টির ফলে বন্যার পানিতে সড়কের পাশের মাটি ও পাহাড় ধসের পাশাপাশি বিভিন্ন উপজেলার সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকায় সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো বহু মানুষ। আর রাঙ্গামাটিসহ উপজেলায় চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেচ্ছাসেবক টিম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরকলের বিভিন্ন স্থানে বন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। পানি কমায় ভেসে উঠেছে বিধ্বস্ত ঘরের চিহ্ন। ফলে কোথাও যেতে পারছেন না ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের আশ্রয় হিসেবে ঠাঁই হয়েছে স্কুলে। কবে আশ্রয় কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরতে পারবেন এ নিয়ে দুচিন্তায় রয়েছেন অনেক পরিবার। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে সরকার ত্রাণ সামগ্রী যাতে সঠিকভাবে বণ্টন হয় তার জন্য প্রশাসনের কাছে এমনটাই দাবী জানিয়েছেন ভুক্তভোগী মহল।

বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বন্যার কারণে বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলা সবক’টি ইউনিয়নই প্লাবিত হয়েছিল। বর্তমানে দুই উপজেলার সব ইউনিয়নের পানি নেমেছে। হ্রদে পানি স্বাভাবিক থাকায় ওইসব এলাকায় বিধ্বস্ত, ক্ষতচিহ্ন ভেসে ওঠেছে। বন্যায় মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগ কমেনি।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমা বিনতে আমিন বলেন, বরকল উপজেলার তিনটি ইউনিয়নের বেশির ভাগ নিম্নাঞ্চলে এলাকা এখনো প্লাবিত রয়েছে। এরমধ্যে আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিনা ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো স্বাভাবিক হয়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি ইউনিয়ন, আমতলী ও বঙ্গলতলি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। অনেক মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি। উপজেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে এখনো হাজার খানেক মানুষ অবস্থান করছেন।

রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া জানান, রাঙ্গামাটির বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলের মানুষই বন্যার কারণে সুপেয় পানির সংকটে পড়েছেন। আমরা যে এলাকার খবর পাচ্ছি, সেখানেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিক্যান ও হাইজিন কিট সামগ্রী দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্টভাবে কী পরিমাণ মানুষ সুপেয় পানির সংকটে আছেন; এর প্রকৃত সংখ্যা নির্ণয়ের কাজ চলমান আছে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন খান জানান, বন্যায় যেসব উপজেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ওইসব দুর্গত মানুষের মাঝে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। বৃষ্টিপাত ও পানি কমতে শুরু করায় কিছুটা উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তালিকা করা হচ্ছে। আর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে সড়ক বিভাগ তাৎক্ষণিক ভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...