শনিবার, ২২ আগস্ট ২০২৬

বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারে আক্রমণ করতে চায় যুক্তরাষ্ট্র: দিলীপ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারের ওপর আক্রমণ করতে চায় মার্কিন সাম্রাজ্যবাদ।

শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দল আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দিলীপ বড়ুয়া বলেন, ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধে তাদের জনগণের সঙ্গে একত্র হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। সেই মার্কিন সাম্রাজ্যবাদীরা আজও সংশোধন হয়নি। পুরানো খেলায় মেতে উঠেছে। তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়।

তিনি বলেন, বিশ্ব আজ এককেন্দ্রিক নয়, বহু কেন্দ্রিক। আজকে শুধু মার্কিন সাম্রাজ্যবাদের আগুলি হেলনে ক্ষমতার পালাবদল হবে না। পাকিস্তানে হতে পারে, বাংলাদেশে হবে না। কারণ, শেখ হাসিনা রাজনৈতিক দাবাখেলায় অনেক প্রাজ্ঞ, সিদ্ধহস্ত।

তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেসে গতবছর ‌‘বার্মা প্যাক্ট’ নামক আইন পাশ করেছে। এটাকে বাস্তবায়িত করতে হলে বাংলাদেশের মাটি দরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সেটা সম্ভব নয়। তাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দিলীপ বড়ুয়া বলেন, তথাকথিত গণতন্ত্রের নামে ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব পদদলিত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

তিনি বলেন, রাজনৈতিক কারণে শেখ হাসিনার ক্ষমতায় থাকা দরকার। তার বিকল্প বাংলাদেশে নেই। বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের জন্যে একমাত্র নেতৃত্ব দিতে পারেন শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...