শনিবার, ২২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের কোদালা খালে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের জন্য ভরাটকৃত খাল পুন: খনন অভিযান পরিচালনা করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (১১ আগষ্ট) সকাল থেকে শাকপুরা ইউনিয়নের কোদালা খালে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পানি নিষ্কাশনের জন্য ভরাটকৃত খাল পুনঃখনন অভিযান পরিচালনা করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ইউপি সদস্য মো.কফিল, সম্ভু চৌধুরী, মোজাম্মেল হক মানিক, মো.ছাদেক, অনুপ দাশ, মো.হেলাল ও বোয়ালখালী উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো.খোরশেদ।

বোয়ালখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাকপুরা ইউনিয়নের শাকপুরা চৌমুহনী থেকে লালার হাট জিসি সড়কের চৌমুহনী বাজার সংলগ্ন সড়ক এলাকায় কোদালা খাল ভরাট করে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের অবৈধ দোকান ও স্থাপনা নির্মাণ করে তারা ভাড়া দেন।

এতে করে কোদালা খালের পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পানি প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়ে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এরপর স্থানীয় জনসাধারণ গত (১০ আগষ্ট) কোদালা খাল ভরাট ও জলাবদ্ধতা নিয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে খাল ভরাটের বিষয়টি নজরে আসে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, ১০ আগস্ট এ বিষয়ে অভিযোগ পেলে আমি কোদালা খাল এলাকায় পরিদর্শন করি।

এরপর খাল ভরাট করে গড়ে উঠা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ অপসারণ করতে সংশ্লিষ্ট দোকান মালিকদের নির্দেশনা দেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ দখল করা খালটির জায়গা উদ্ধার করা হয়।

আজ সকাল থেকে শাকপুরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের সহযোগিতায় পানি প্রবাহ স্বাভাবিক রেখে জলাবদ্ধতা নিরসনে এক্সভেটর দিয়ে ভরাটকৃত কোদালা খাল পুনঃখনন শুরু করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...