হাটহাজারীর মেখল ইউনিয়নে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবার নিঃস্ব হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
গতকাল বুধবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে মেখল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নোয়ামিয়া সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মোঃ নজিম উদ্দিন (৪০) নামে এক ব্যাক্তি আহত হয়েছে। গ্যাসের চুল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অগ্নি দূর্গতদের পারিবারিক এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়লে এতে আবুল হোসেন, মো: নাজিম, মোছা:রাবেয়া খাতুন, মো: আজিম সাখাওয়াত হোসেনের পাঁচ পরিবারের বিভিন্ন পরিমাপের কাঁচা বসত ঘরের ১০টি কক্ষের ফার্নিচার,নগদ টাকা পুড়ে যায়।
এদিকে সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুর নিয়ন্ত্রনে আনে। আগুনে পাঁচ পরিবারের আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুন নিভাতে গিয়ে মোঃ নাজিম উদ্দীন নামে এক ব্যাক্তি আহত হয়েছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।আগুন নির্বাপনে নেতৃত্বদানকারী হাটহাজারী ফায়ার স্টেশনের লিডার সাদেক হাসান এবং বিভূতি বড়ুয়া অগ্নিকান্ডের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
