ফটিকছড়িতে প্রধানমন্ত্রী কর্তৃক ৬০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও বসত ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার ( ৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে উপজেলা পরিষদস্থ মুক্তিযোদ্ধা শহীদ জহরুল হক মিলনায়তনে সংযুক্ত অনুষ্ঠানে উপস্থিত উপজেলা চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
পরে উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
