বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাই লেকে অতিরিক্ত কচুরিপানা : নৌ চলাচলে বন্ধ 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দেখলে মনে হয় কোন কচুরিপানার ডোবা, যেখানে বসে নানা রকম পাখি খেলা করছে। আদতে এটি রাঙামাটির কাপ্তাই লেক।

বুধবার(৯ আগস্ট)  বিকেলে কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র  আপষ্ট্রিম জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই লেকে গিয়ে এই দৃশ্য দেখতে পাওয়া যায়। 

জেটিঘাট পল্টুন সংলগ্ন ১ কি: মি: এলাকা জুড়ে কাপ্তাই লেকে   কচুরি পানার বিশাল বহরে  দুর্ভোগ পড়ছেন এই ঘাট দিয়ে চলাচলকারী শত শত যাত্রী এবং বোট চালকরা। মাত্র  ৫ মিনিটের  জায়গায় পৌঁছাতে  সময় লাগছে ঘন্টার উপর। যার ফলে গত মঙ্গলবার হতে  কাপ্তাই -বিলাইছড়ি লাইনের বোট ইঞ্জিন চলাচল বন্ধ রয়েছে।

বোট  মালিক সমিতির লাইনম্যান শীতল সরকার এই প্রতিবেদককে জানান,  বুধবার (৯আগস্ট)  সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত  একটি ইঞ্জিন চালিত  বোট  জেটিঘাট হতে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলেই মাঝ পথে কচুরি পানার  আটকে পড়ে। শেষ পর্যন্ত পল্টুনে  ফিরে আসে বোটটি।

কাপ্তাই  জেটিঘাট  মৎস্য  চাষী মো: ইউনুস জানান, বিগত ১ সপ্তাহ  যাবৎ কাপ্তাই লেক এবং এর আশেপাশে  লাগাতার বৃষ্টির ফলে এই লেক দিয়ে  চারদিক হতে ছুটে আসে কচুরিপানা। লেকের বিভিন্ন এলাকা হতে কচুরিপানা এসে জেটিঘাট পল্টুন , কার্গো এলাকা,জেলেপাড়া, স’মিল, কাপ্তাই বাঁধ, শহীদ শামসুদ্দিন ঘাট  সহ জেটিঘাটের আশেপাশে  এলাকায় এসে  জলজট সৃষ্টি হয়। যার ফলে কাপ্তাই -বিলাইছড়ি উপজেলা নৌ-চলাচল বন্ধ হয়ে যায়।কোন নৌ চলাচল করতে না পাড়ায় সীমাহীন দুর্ভোগ পড়ছে সাধারন লোকজন।

মৌসুমী ব্যবসায়ী  কালাম ও কনা তনচংগ্যা জানান,  বিশাল কচুরিপানা জটের ফলে পাহাড়ের বিভিন্ন এলাকা হতে উৎপাদিত ফসল কৃষকরা বাজারে আনতে পারছে না।

কাপ্তাই উপজেলার  ৪নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কচুরিপানা জটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে। ইতিমধ্যে একটি পরিবার লেকে আটকে পড়ায় বহু কষ্ট করে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের সাথে যোগাযোগ রাখছি লেক হতে  কচুরিপানা  অপসারণের জন্য। ইতিমধ্যে পিডিবি কর্তৃপক্ষ  কিছু কচুরিপানা  অপসারণ করেছেন। সামনে আরোও কিছু অপসারণ করা হবে বলে জানান তিনি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...