বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে সকল উপজেলায় বন্যার্থদের ফ্রী মেডিক্যাল সহায়তা দিবে সেনাবাহিনী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছে বান্দরবান সেনা জোন।এরই মধ্যে বন্যা কবলিত উপজেলা আলীকদম, লামা,রুমা, নাইক্ষ্যংছড়ি,থানচি সহ সকল উপজেলায় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যার্থদের সেবায় খাদ্য সরবরাহ,নিরাপদ পানি ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার ৯ই আগস্ট সকালে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বন্যায় কবলিত অসহায় জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা কালে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ এম এম নয়ন সালাউদ্দিন,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের অনুরোধক্রমে সেনাবাহিনী বন্যার্থদের সেবায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন বান্দরবান সেনা রিজিয়নের প্রত্যেকটা জোনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে বন্যা কবলিত জনসাধারণের চুকিৎসা সহায়তা নিশ্চিতে ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন বন্যার্থদের উদ্ধারে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে,নিরপদ পানি,খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে জেলা সদর সহ প্রতিটি উপজেলায়।

প্রবল বৃষ্টিপাতের কারনে মোবাইল নেটওয়ার্ক কাজ না করার কারনে উদ্ধার কার্যক্রমের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসন কে ১০ টি ওয়াকিটকি সেট প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

উল্লেখ্য বান্দরবান জেলা প্রশাসন মোট ২৬৫টি আশ্রয় কেন্দ্র, ৪৩ টি মেডিক্যাল টিম ছাড়াও,সেনাবাহিনীর পক্ষ হতে ৫ টি মেডিক্যাল টিম বন্যার্থদের মানবিক সহযোগিতায় কাজ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...