শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে।এতে উপজেলার ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা  পানিতে ডুবে গেছে।

বৃষ্টির তীব্রতা  বৃদ্ধি পেয়ে পানি মাতামুহুরি নদীর বিপদসীমা অতিক্রম করে গ্রাম-গঞ্জে ঢুকে পড়ে ফলে এ বন্যা দেখা দেয়।

বিগত ৩/৪ দিন বিরতিহীন বৃষ্টির ফলে এই পাহাড়ি বন্যা দেখা দেয়। উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার রাস্তা-ঘাট পানিতে ডুবে গেছে।এছাড়া বাজার-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে।

চকরিয়া উপজেলার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি।বাড়ি-ঘর পানিতে ডুবে গেছে।চকরিয়ার ৬৪ হাজার কৃষক পরিবারের স্বপ্ন বন্যার পানিতে বিলীন হয়ে গেছে।হাজার হাজার মৎস্য চাষীর মাছের প্রজেক্ট পানিতে ডুবে গেছে।গ্রামীন সড়ক গুলো বন্যার পানিতে ডুবে গেয়ে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  উপজেলার প্রায় ইউনিয়নে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন,চকরিয়া পৌরসভায় এ রকম ভয়াবহ বন্যা আর দেখি নাই।বন্যার পানিতে সব রাস্তা-ঘাট ডুবে গেছে।মানুষের ঘর- ডুবে গেছে। মানুষের বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে। এরপরও পৌরসভা থেকে আমরা পানি বন্দি মানুষদেরকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখে আমি খুব মর্মাহত।উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা বন্যার পানিতে ডুবে গেছে।বন্যার পানি নিষ্কাশনের জন্য সুইস গেইট গুলো সব খুলা রাখা হয়েছে। পানির তীব্রতা এত বেশি যে বন্যার পানি সুইস গেইট দিয়ে বের করে বন্যার পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, আমি চকরিয়া উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের পানি বন্দি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে।পানি বন্দি মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...