সুস্বাদু গুণগত মান সাশ্রয়ী মূল্য রুচিশীল ভোজন রসিক সব শ্রেণি পেশার মানুষের জন্য প্রথমবারের মতো বন্দরনগরী চট্টগ্রামের বিপনী বিতানের পশ্চিম পার্শ্বে আজ ৭ আগষ্ট সোমবার বিকেল ৫টায় যাত্রা শুরু করলো ‘ভর্তা বাড়ি’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, ইফতেখার আলম পিপলু, আবদুল করিম, মো: হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ছৈয়দ, মোঃ মামুন, এম জামশেদুল আলম, মোঃ আইয়ুব, উত্তর জেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি মঈনুল আলম চৌধুরী, সাংবাদিক নুরুল কবির, চট্টগ্রাম ফুটপাত হর্কার সমিতির সভাপতি মোঃ নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক তারেক হায়দার, মোঃ রিটন, মোঃ শাহজাহান, মোঃ সোলাইমান, বজ্র দাশ প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় শুধুমাত্র হরেক রকমের ভর্তার আইটেম নিয়ে এটিই প্রথম হোটেল রেষ্টুরেন্ট। এখানে শুধুই ভর্তা পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে।
