ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহৎ দু’দলের যুদ্ধংদেহী মনোবৃত্তি ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে।
এহেন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা না গেলে এযাবতকালের যাবতীয় অর্জন ম্লান হয়ে যাবে বলে আশংকা প্রকাশ করে তিনি আরও বলেন, এ মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতার কোন বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলো সমঝোতার পথ পরিহার করে সংঘাত- সহিংসতার দিকে ধাবিত হওয়াটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এক্ষেত্রে উদ্ভুত সমস্যার সমাধানে পারস্পরিক ঐকমত্যের উপর গুরুত্বারোপ করা হয়। অন্যথায় সাংবিধানিক সংকট তৈরি হলে অসাংবিধানিক পন্থায় ৩য় পক্ষের অনুপ্রবেশ ঘটলে গণতন্ত্র বিপন্ন হবে, যা দেশবাসীর নিকট মোটেও কাম্য নয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স ম শওকত আজিজ বলেছেন- জাতীয় জীবনে সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদ জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে।
যা দেশের উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। তিনি নির্বাচন পূর্ব প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা কোনভাবেই শুভ ফলদায়ক নয় বলে মন্তব্য করে রাজনৈতিক দলসমূহের পারস্পরিক সমঝোতা অতীব জরুরী বলে উল্লেখ করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন- গণতান্ত্রিক সংস্কৃতিতে কোন সরকার নির্বাচন করে না। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। যা কার্যক্ষেত্রে স্বাধীন এবং সংবিধান ও আইনের অধীন হবে।
তবে এক্ষেত্রে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও এ নিয়ে প্রচণ্ড বিতর্ক রয়েছে। নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে যদি সম্পূর্ণ স্বাধীনতা ও নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়, তবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন অধিকতর সম্ভব।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার উদ্যোগে আজ ৫ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলাস্থ একটি অভিজাত হলে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স ম শওকত আজিজ।
এতে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব হারিছ উদ্দীন দৌলতী, মাওলানা মোহাম্মদ আব্দুন নুর, মোহাম্মদ নাছির উদ্দিন।
মোহাম্মদ আবু নোমান বাদশার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেকান্দর রহমান কায়সার, মাওলানা আবুল কাসেম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যাংকার এইচ এম আরিফ উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ ইলিয়াস আনসারী, এইচ এম মোরশেদ, কাজী মাওলানা জিয়াউর রহমান, হাফেজ মুহাম্মদ আলমগীর, হাফেজ ফারুক, জসিম উদ্দিন নিজামী, আব্দুল্লাহ আল মুমিন, মোবারক হোসেন হিরু, নাঈম উদ্দিন ও এইচ, এম ছাদেক প্রমূখ।
