শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে দেশ তালেবান, আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে: এমপি নজরুল

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত আবারও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ম্লান করতে তারা দেশকে পিছিয়ে নেওয়ার মিশনে নেমেছে। ওই কুচক্রীরা যদি ক্ষমতায় আসে তাহলে এদেশ তালেবান, পাকিস্তান ও আফগানিস্তানের মত হয়ে ধ্বংস হয়ে যাবে। এ জন্য আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার বিকল্প নাই। 

তিনি আজ (শুক্রবার) সকালে সাতকানিয়ার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ, বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এম.পি নজরুল ইসলাম আরও বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই, গৃহহীন মানুষকে মাথা গুজার ঠাই , কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য সেবা জনগণের দৌড় গোঁড়ায় পৌঁছে দেওয়াসহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে। এক সময়ের দুর্ভিক্ষ, মঙ্গা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডলে পরিণত হয়েছে। তাই বিশ্বের অনেক রাষ্ট্র প্রধান এখন শেখ হাসিনাকে অনুকরণ, অনুসরণ ও তাঁর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ফরিদুল হক শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা দানবীর ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ.ফ.ম মাহাবুবুল হক সিকাদার, এবং সাধারণ সম্পাদক ও.এফ.এম আতাউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে।

শিক্ষক মো.আরিফ উদ্দিন তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য, আকতার উদ্দিন চৌধুরী, ওসমান গণি, নজরুল ইসলাম সিকদার, সঞ্জিত সিকদার, এ.বি.এম ইউচুপ, জাহিদা আকতার, বিদায়ী শিক্ষক আবু বক্কর সিকদার ও শফিকুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানসহ ওই দিন নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা দীন মোহাম্মদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...